
বর্তমান সময়ে ভয়েস চেঞ্জার ডিভাইসের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গেমিং, লাইভ স্ট্রিমিং, ভিডিও কনটেন্ট তৈরি কিংবা বন্ধুদের সঙ্গে মজার কথোপকথনের জন্য অনেকেই ভয়েস চেঞ্জার ব্যবহার করেন।
একটি ভালো ভয়েস changing ডিভাইস আপনার কণ্ঠস্বরকে রোবট, পুরুষ, নারী কিংবা বিভিন্ন ক্যারেক্টারের কণ্ঠে পরিবর্তন করতে পারে।
এই আর্টিকেলে আমরা সেরা ৫টি ভয়েস চেঞ্জার ডিভাইস সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ডিভাইসটি বেছে নিতে পারেন।
ভয়েস চেঞ্জিং ডিভাইস হলো এমন একটি হার্ডওয়্যার ডিভাইস যা রিয়েল টাইমে আপনার কণ্ঠস্বর পরিবর্তন করতে পারে এবং ভয়েস ইফেক্ট দিতে পারে।
মূলত ভয়েস চেঞ্জার ডিভাইস ব্যবহার করে ভয়েসে নতুন ইফেক্ট দেওয়া যায়। এই টাইপের ডিভাইস গুলো মোবাইল, কম্পিউটার, গেমিং কনসোল কিংবা বিভিন্ন কলিং অ্যাপের সঙ্গে ব্যবহার করা যায়।
অবশ্যই পড়বেনঃ
এর ফলে এক্সটা করে অ্যাপ বা সফটওয়্যার নামাতে হয় না। কোন ধরনের অ্যাপস নামানো ছাড়াই সরাসরি ডিভাইস ব্যবহার করে ভয়েস চেঞ্জ করা যায়।
ভয়েস চেঞ্জ অ্যাপ ব্যবহার করার পরিবর্তে এই ডিভাইস গুলো ব্যবহার করতে পারেন। কারণ এগুলো ব্যবহারে ভয়েস সরাসরি পরিবর্তন করা যায় এবং গেমিং এ, লাইভ স্ট্রিমে ভালো সুবিধা পাওয়া যায়।
বিশেষ করে গেমিং টাইমে রিয়েল টাইম ভয়েস চেঞ্জ করা যায়। গেমে কোন ল্যাগ দেয় না। আমরা জানি সাধারণত থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করলে গেমে ল্যাগ দেয় এবং গেম খেলতে অসুবিধা হয়।
মূলত যাদের লো কোয়ালিটির কম্পিউটার বা স্মার্টফোন রয়েছে, তারা চাইলে এই ভয়েস চেঞ্জার ডিভাইস গুলো ব্যবহার করতে পারেন।
যারা ভয়েস চেঞ্জার ডিভাইস ব্যবহার করে ভয়েস চেঞ্জ করতে চাচ্ছেন, তারা চাইলে নিম্নের দেখানো ভয়েস চেঞ্জিং ডিভাইস গুলো ব্যবহার করতে পারেন।
আমরা সেরা কয়েকটি ভয়েস চেঞ্জিং ডিভাইস সম্পর্কে জানাবো, যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই যে কোন প্লাটফর্মে ভয়েস চেঞ্জ করতে পারবেন।
Voicemod এর Voicemod Key বর্তমানে অন্যতম আধুনিক ভয়েস চেঞ্জার ডিভাইস। এটি স্মার্টফোনের সাথে সংযুক্ত হয়ে Xbox, PlayStation এবং Nintendo Switch-এর মতো গেমিং কনসোলে রিয়েল-টাইম ভয়েস পরিবর্তনের সুবিধা দেয়।
অনেকেই জানেন Voicemod অ্যাপ ব্যবহার করেও ভয়েস চেঞ্জ করা যায়। তবে তাদের নির্দিষ্ট একটি ডিভাইস রয়েছে, যেটি ব্যবহার করলে আর কোন ধরনের অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই।
এই ডিভাইসটি ব্যবহার করে সরাসরি রিয়েল টাইম ভয়েস চেঞ্জ করতে পারবেন। গেমিং সহ বিভিন্ন প্লাটফর্মে ভয়েস পরিবর্তন করা যাবে।
এই ডিভাইসের কিছু বিশেষ ফিচারঃ
ডিভাইসটির ফিচার অনেকগুলো হলেও ডিভাইসের দাম তুলনামূলকভাবে বেশি। এই ডিভাইসটি আপনি অ্যামাজন থেকে অনলাইন অর্ডার করতে পারবেন। ডিভাইসটির নাম লিখে amazon অনলাইন শপিং প্ল্যাটফর্মে সার্চ করুন। সেখান থেকেই অর্ডার করতে পারবেন।
Dubbing Box একটি হার্ডওয়্যার-ভিত্তিক রিয়েল-টাইম ভয়েস চেঞ্জার।এটি মোবাইল, PS5, Xbox এবং অন্যান্য USB-C ডিভাইসের সাথে কাজ করে।
এছাড়াও এই ডিভাইসটিতে AI ভয়েস চেঞ্জিং ফিচার রয়েছে। যার ফলে বিভিন্ন ধরনের ভয়েস ইফেক্ট দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ড পরিবর্তন করা যাবে।
বিশেষ ফিচারঃ
N111 Ultra Voice Changer বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি বাজেট-ফ্রেন্ডলি ডিভাইস। এটি কল করার সময় বিভিন্ন ধরনের কণ্ঠস্বর ব্যবহার করতে সাহায্য করে।
পাশাপাশি গেমিং এ রিয়েল টাইম ভয়েস পরিবর্তনের সুবিধা রয়েছে। এটি যেহেতু নিক ব্যান্ড, সে ক্ষেত্রে আপনি ইয়ারফোনের মত ব্যবহার করতে পারবেন এবং ভয়েস চেঞ্জ সুবিধা নিতে পারবেন।
এই ডিভাইসটি দারাজ অনলাইন শপিং প্ল্যাটফর্মে রয়েছে। সেখান থেকে আপনি অনলাইন অর্ডার করে ক্রয় করতে পারবেন। এই ভয়েস চেঞ্জার ডিভাইসের দাম মাত্র ৮২০ টাকা।
অর্ডার করার জন্য daraz অনলাইন শপিং প্লাটফর্মে N111 Ultra Voice Change লিখে সার্চ করুন। অনেক গুলো মডেল পেয়ে যাবেন এবং আপনার পছন্দ মত মডেল অর্ডার করুন।
এই ডিভাইসটির বিশেষ ফিচারগুলো হলোঃ
Gioox GX-Boss একটি জনপ্রিয় নেকব্যান্ড-স্টাইল ভয়েস চেঞ্জার ডিভাইস। এটি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং একাধিক ভয়েস মোড অফার করে।
এই নিক বান্ড ভয়েস চেঞ্জিং ডিভাইসটি দারাজ সহ বিভিন্ন অনলাইন শপিং প্লাটফর্ম থেকে অর্ডার করতে পারবেন।
তাছাড়াও বাজারে এই ডিভাইসটি কিনতে পাওয়া যায়। সাধারণত এই ডিভাইসটির দাম ১১০০ থেকে ১২০০ টাকার মধ্যে হয়ে থাকে। এই ডিভাইসের বিশেষ কিছু ফিচার আছে যেমনঃ
যারা কনটেন্ট ক্রিয়েশন ও লাইভ স্টিমের জন্য ভয়েস চেঞ্জিং ডিভাইস খুঁজছেন, তারা চাইলে M10 Voice Changer ডিভাইসটি ব্যবহার করতে পারেন। এই ডিভাইসটির দাম তুলনামূলকভাবে অনেক বেশি।
আর এই ডিভাইসটি অনলাইন দারাজ প্লাটফর্ম থেকে কিনতে পারবেন। তাছাড়াও বাজারে হার্ডওয়ার রিলেটেড দোকানগুলোতে পেয়ে যাবেন।
ডিভাইসটির দাম সাধারণত ২৫০০ টাকা। তবে আপনি দারাজ থেকে ২৪৬৮ টাকায় অর্ডার করতে পারবেন। ডিভাইসটি অনেকগুলো ফিচার সাপোর্ট করে যেমনঃ
ইতিমধ্যেই আমরা অনেকগুলো বেস্ট ভয়েস চেঞ্জিং ডিভাইস সম্পর্কে জেনে এসেছি। তবে এখন আমরা আরো কয়েকটি ডিভাইস সম্পর্কে জানব। যেগুলো বাংলাদেশের যেকোনো অনলাইন প্লাটফর্ম বা বাজার থেকে ক্রয় করতে পারবেন। ডিভাইস গুলি হলঃ
এই সকল ডিভাইস গুলোই ইলেকট্রনিক্সের দোকান অথবা কম্পিউটারের দোকানে পেয়ে যাবেন। সবগুলোর দাম আনুমানিক ৮০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে। প্রতিটি মডেলের ভিন্ন ভিন্ন ফিচার রয়েছে। আর ফিচার ও কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে।
আপনারা যারা অ্যাপ ছাড়াই সরাসরি রিয়েল টাইমে ভয়েস চেঞ্জিং সুবিধা নিতে চাচ্ছেন, তারা চাইলে উপরে উল্লেখিত ডিভাইস গুলো ব্যবহার করতে পারেন।
এগুলো ব্যবহারে সরাসরি ভয়েস চেঞ্জ করা যায় এবং ইফেক্ট দেওয়া যায়। আপনাকে আর কোন ধরনের থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না। আপনি সরাসরি ভয়েস ইফেক্ট দিতে পারবেন।
বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্স চাইলে N111 Ultra Voice Changer বা Gioox GX-Boss ব্যবহার করতে পারেন। এছাড়াও আরো অনেক উন্নত মানের ভয়েস চেঞ্জিং ডিভাইস পাবেন, যেগুলো আপনাকে অনলাইন থেকে অর্ডার করতে হবে।
সাধারণত সেগুলো বিদেশ থেকে আসে। তবে বাংলাদেশেই আপনি অনেকগুলো ভয়েস চেঞ্জিং ডিভাইস পাবেন, যেগুলো অনলাইন প্লাটফর্মসহ বাজারে পাওয়া যায়।
ইতিমধ্যে আমি অনেকগুলো ভয়েস চেঞ্জিং ডিভাইস সম্পর্কে জানিয়ে দিয়েছি। সেগুলোর মধ্য থেকে আপনি যে কোন একটি নির্বাচন করতে পারেন।
ভয়েস চেঞ্জার ডিভাইস কি মোবাইলে ব্যবহার করা যায়?
হ্যাঁ, অনেক ভয়েস চেঞ্জার ডিভাইস Android ও iPhone উভয়ের সাথেই ব্যবহার করা যায়। ভয়েস চেঞ্জার ডিভাইস কি কলের সময় কাজ করে?
কিছু নির্দিষ্ট মডেল কলের সময় রিয়েল-টাইমে কণ্ঠস্বর পরিবর্তন করতে পারে। গেমিংয়ের জন্য কোন ভয়েস চেঞ্জার ভালো?
Voicemod Key এবং Gioox GX-Boss Voice Changer বর্তমানে গেমিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় বিকল্প।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।