• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
  • English Version

১৫ বছর অনেকে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দালালি করেছে : মামুন মাহমুদ

Reporter Name / ৫৯ Time View
Update : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক দলগুলোকে সুযোগ করে দিয়ে গিয়েছিলেন। আর সেই সুযোগ নিয়েই আজকে অনেক নতুন নতুন রাজনৈতিক দল সৃষ্টি হচ্ছে। এই সুযোগটা তৈরী হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের আদর্শ থেকে। আজকে অনেক ছোট ছোট দল গঠিত হচ্ছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপির বিরুদ্ধে অবস্থা্ন নিয়েছে। গত ১৫ বছর অনেকে তো ফ্যাসিস্ট আওয়ামীলীগের দালালী করেছে। তাও তো দেখেছি। আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলে, কারণ বিএনপি গণতন্ত্রের চর্চা করে। মানুষের অধিকারের চর্চা করে।

সোমবার (১ জুন) বিকালে নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নতুনকোর্ট এলাকায় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিল, খাবার বিতরণ, বৃক্ষরোপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষের ভোটের অধিকার আদায় করার জন্য রাজপথে ছিল, রাজপথে জীবন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। ৬০ লক্ষ নেতাকর্মী মামলা খেয়ে কারাগারে গিয়েছে শুধু মাত্র মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য নয়। তিনি প্রশ্ন রেখে বলেন কেন আমাদের নেত্রী (বেগম খালেদা জিয়া) ৬ বছর জেল খাটলেন? প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়। তিনি ৬ বছর মানুষের জন্য, মানুষের ভোটের অধিকারের ফিরিয়ে দেয়ার জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য, এবং এক দলীয় ফ্যাসিস্ট রাজনৈতিক ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের যে রাজনীতি জিয়াউর রহমান রেখে গেছেন সে রাজনীতিকে বাংলাদেশে পুন:প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ৬ বছর জেল খাটলেন। আর ১৫ বছর পুরো দেশটাই কারাগারের মতো ছিল। আমরা বাড়িতে থাকতে পারতাম না। পালিয়ে থাকতাম। যেখানে পালিয়ে থাকতাম সেখান থেকে রাজপথে আসতাম, মিছিল করে আবার পালিয়ে যেতাম অন্য জায়গায়। এটাই ছিল আমাদের ১৫ বছরের ইতিহাস।

 

মামুন মাহমুদ বলেন, গত ৪৫ বছর যাবত মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) শাহাদাত বার্ষিকী পালনের মাধ্যমে জনগণ মহান এই নেতাকে স্মরণ করে আসছে। কারণ জনগণ জানেন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্রের চর্চা করে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে।

 

তিনি বলেন, আমাদের জন্য গণতন্ত্র ও মানুষের অধিকারের আদর্শ রেখে গেছেন জিয়াউর রহমান। সেই প্রেরণা নিয়ে বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করে গেছেন। একই ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণের প্রানের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন রাষ্ট্র পরিচালনা করছেন।” 

 

তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, “আমরা এমন কোন কাজ যেন না করি যাতে শহীদ জিয়ার আত্মা কষ্ট পায়। শহীদ জিয়া দেশের জন্য জীবন দিয়েছেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য জীবন দিয়েছেন, আমরাও দেশের প্রয়োজনে জীবন দিব।”

 

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া প্রমুখ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts