• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

মনোহরদীতে কিশোর সেলুন কর্মীর রহস্যজনক মৃত্যু।

Reporter Name / ২৩৮ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Oplus_131072

মনোহরদীতে কিশোর সেলুন কর্মীর রহস্যজনক মৃত্যু

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদী উপজেলার বীর আহমদপুর এলাকায় এক কিশোরের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের নাম সাগর (১৭)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মিরপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

বর্তমানে সাগর মনোহরদীর বীর আহমদপুরে রিংকু শাহের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জানা যায়, সাগর পেশায় একজন সেলুন কর্মী ছিলেন এবং সাগরদী বাজারের একটি সেলুনে কাজ করতেন।

বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়াদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাত আনুমানিক ১টা থেকে সকাল ৫টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় সাগর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকেও সন্দেহজনক কিছু রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category