• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

৭০০-এর বেশি বন্দী এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

Reporter Name / ২৯৮ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

[ad_1]

গত ৫ আগস্টের আগে ও পরে দেশের বিভিন্ন জেল ভেঙে পালিয়ে যাওয়া প্রায় ৭০০ বন্দীকে এখনো গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

 

মঙ্গলবার (২৬ আগস্ট) দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন। পলাতক বন্দীদের মধ্যে ৯ জন জঙ্গি এবং মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭৯ জন আসামি রয়েছে।

 

নারী বন্দীদের ‎কাশিমপুর থেকে আদালতে আনা-নেওয়ার সময় গরমসহ নানা কারণে অসুস্থ হয়ে পড়েন। এই সমস্যার সমাধানে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে আইজি প্রিজন বলেন, কেরানীগঞ্জে আরও একটি কারাগার স্থাপন করার কাজ চলমান। এর মাধ্যমে নারী বন্দীদের এই সমস্যা সমাধান করতে পারব। পাশাপাশি আমাদের বিশেষ কারাগারেও একটি সেলকে নারী বন্দীদের জন্য বরাদ্দ করা হবে। যাতে করে যেসব নারী বন্দীদের যাতায়াতে সমস্যা তাদের জন্য সহজ হয়।

 

‎মাদকাসক্তির বিষয়ে জিরো টলারেন্স কঠোরনীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, গত ১ বছরে মাদকসেবী ২৯ জন সদস্যকে মাদক বহন/গ্রহণ/সরবরাহে জড়িত থাকার অপরাধে ফৌজদারি মামলায় কারাগারে প্রেরণসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া এ সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কারা সদর দপ্তর নিজস্ব ডোপ টেস্টিং মেশিন সংগ্রহ করেছে।

 

কারা মহাপরিদর্শক জানান, কারাগারের ভেতরে মাদক এবং মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। মাদকসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গত এক বছরে ৩৪ জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং ৪৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category