• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

Reporter Name / ৩৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

[ad_1]

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

প্রকাশিত সূচি অনুযায়ী—আগামী ৪ জানুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। প্রথম দফায় প্রকাশিত এ সূচিতে সাধারণ এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয়ই ক্যাডারের ২ হাজার ১০২ জন প্রার্থীর পরীক্ষার তারিখ ও সময় জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, আগামী ৪ জানুয়ারি সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে ২১০ জনের পরীক্ষা নেওয়া হবে। প্রথম দফায় প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি এ ধাপের পরীক্ষা শেষ হবে। রাজধানীর আাগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রকাশিত সময়সূচির বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হন ৪ হাজার ৪২ জন। এরমধ্যে লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে পাস করেন ২ হাজার ৩৩৬ জন এবং কারিগরি বা পেশাগত ক্যাডারে ৭৩৮ জন। এছাড়া সাধারণ এবং কারিগরি বা পেশাগত—উভয় ক্যাডারে উত্তীর্ণ হন ৯৬৮ জন। তারাই মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category