• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অতিদ্রুত এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ঘর থেকে দম্পতির পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার – IPCSBDPress পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নেত্রকোণায় জরুরি কর্মসূচিতে হাম-রুবেলা টিকা দেয়া শুরু – IPCSBDPress দুই যুগে পা রাখল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – IPCSBDPress নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় গ্রেফতার ৪ পানি পানেই কি ত্বক সুন্দর থাকে? রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ জন – IPCSBDPress সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০০ টাকা মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

Reporter Name / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন


রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতার হওয়ার পর জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালতে শুনানি শেষে তাকে ২০০ টাকার মুচলেকায় জামিন দেওয়া হয়।

দুপুরে হিরো আলমকে পুলিশ আদালতে হাজির করে এবং বিকেলে এজলাসে তোলা হলে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। বাদীপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত আবেদন মঞ্জুর করেন। এসময় মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন।

১২ নভেম্বর হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানার ভিত্তিতে শনিবার সকালে তাকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, হিরো আলম ও তার সাবেক স্ত্রী রিয়া মনির মধ্যে বিরোধের জেরে ২১ জুন হাতিরঝিল এলাকায় একটি বাসায় ডেকে নেওয়ার পর রিয়া মনি ও তার পরিবারকে গালিগালাজ ও মারধর করা হয়। পরে তাদের বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে রিয়া মনির শরীরে জখম হয় এবং তার গলা থেকে দেড় ভরি স্বর্ণের চেইন লুট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর রিয়া মনি গত ২৩ জুন হাতিরঝিল থানায় মামলাটি করেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts