• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিনকে শোকজ

Reporter Name / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

[ad_1]

 

নারায়ণগঞ্জ শহরের ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান সাক্ষরিত চিঠিতে ওই নোটিশ করা হয়। ১৬ এপ্রিল দেওয়া নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে আল আমিনকে জবাব দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আপনি ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসাবে দলের একটি ইউনিটের দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, আপনি বিগত কয়েক দিন যাবৎ দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা স্বত্বেও আপনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এর বিরুদ্ধে কাল্পনিক, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বিভিন্ন অপ-প্রচারের মাধ্যমে ফেইসবুকে কুরুচীপূর্ণ ষ্ট্যাটাস দিয়ে তার ও দলের ভাবমূর্তী নষ্ট করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন যা অত্যন্ত ন্যাক্কার জনক এবং সংগঠন বিরোধী কার্যকলাপ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে যদি কোন ধরনের অভিযোগ থাকিয়া থাকে তাহা আপনি দলীয় ফোরামে উত্থাপন করিতে পারতেন। আপনি তা না করে ব্যক্তি স্বার্থে ও অন্য কারো দ্বারা প্ররোচিত হয়ে দলের ও দলের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিবের ও দলের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রে মেতে উঠেছেন তা পুরোপুরি সংগঠনের বিরোধী। আপনার এহেন কর্মকান্ডে দল অত্যন্ত বিস্মিত ও হতবাক হয়েছেন।

অতএব, আপনাকে জানানো যাচ্ছে যে, আপনি নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিবের বিরুদ্ধে যে ধরনের বানোয়াট, কল্পকাহিনী, মিথ্যাচার, প্রোপাগ্যান্ডা ও অনলাইনে যে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারে লিপ্ত হয়েছেন তা কেন এবং কিসের কারণে করেছেন ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে উহার ব্যাখ্যা ও জবাব লিখিত বা স্ব-শরীরের উপস্থিত হয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো । অন্যথায় ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান যদি না করেন তাহলে আপনার বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category