
আপডেটঃ ২:১৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৯, ২০২৬
দিনাজপুর:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট মনোনীত ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. মাইনুল আলমের সমর্থনে এক বিশাল নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার সকালে শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বক্তারা দেশ থেকে ফ্যাসিবাদ ও চাঁদাবাজির চিরস্থায়ী অবসানের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, বাংলাদেশ থেকে স্বৈরাচারের প্রেতাত্মারা পালিয়েছে।এ দেশের মানুষ আর কোনো নতুন ফ্যাসিস্ট বা চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চায় না।মানুষ এখন শান্তি ও ইনসাফ কায়েম দেখতে চায়।
সমৃদ্ধ ও বাসযোগ্য দিনাজপুর গড়তে অ্যাডভোকেট মাইনুল আলমের কোনো বিকল্প নেই।প্রধান মেহমান ও ঐক্যজোটের প্রার্থী অ্যাডভোকেট মো. মাইনুল আলম তাঁর বক্তব্যে বলেন, দিনাজপুরবাসীর অধিকার রক্ষায় আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব।জনমতের প্রতিফলন ঘটাতে আগামী নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমানত রক্ষা করবেন।
দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমির মেহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান।শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন। ডাকসু’র বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ছাত্রশিবির নেতা ইকবাল হায়দার। শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা।জাগপার কেন্দ্রীয় নেতা সৈয়দ ইমরুল কায়েস রুপম।
এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতা মো. রেজাউল ইসলামসহ জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।সমাবেশ শেষে এক বিশাল নির্বাচনী গণমিছিল বের করা হয়।মিছিলটি বন্ধন কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিলে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ ভোটার ও বিপুল সংখ্যক নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
দাঁড়িপাল্লা ও জোটের সমর্থনে স্লোগানে এসময় পুরো শহর মুখরিত হয়ে ওঠে।মিছিলটি পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।