• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

হুমায়ূন আহমেদের জন্মদিনে যত আয়োজন

Reporter Name / ১১৭ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

[ad_1]

নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ বৃহস্পতিবার। বিশেষ এই দিনটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিস্তৃত পরিসরে রাষ্ট্রীয়ভাবে এবার হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বার্তা দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি জানান, ‘হুমায়ূন আহমেদ। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে সবচেয়ে প্রভাবশালী কালচারাল আইকন সম্ভবত তিনি।’

সংস্কৃতি উপদেষ্টার ভাষ্যমতে, ‌‌‘সেলিব্রিটি বাংলাদেশি লেজেন্ডস’ সিরিজে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন করা হবে আজ ১৩ নভেম্বর। এই আয়োজনে থাকছে গান, ছবি দেখানো ও হুমায়ূনকে নিয়ে আলোচনা।

এ ছাড়া মাছরাঙা টেলিভিশনে থাকছে হুমায়ূন আহমেদকে নিয়ে জনপ্রিয় অভিনেতা ডা. এজাজের স্মৃতিকথা। প্রয়াত এই কিংবদন্তির বহু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন ডা. এজাজ। মূলত তার পরিচিতিই হুমায়ূন আহমেদের অভিনেতা হিসেবে। সাবলীল ও রম্যরসাত্মক অভিনয়ের কারণে তার জনপ্রিয়তাও তৈরি হয়েছে বেশ। কাজ করতে গিয়ে হুমায়ূন আহমেদের সঙ্গে অনেক বিচিত্র অভিজ্ঞতা রয়েছে তার। রয়েছে অসংখ্য আনন্দ-বেদনার স্মৃতি।

লেখক কিংবা নির্মাতা হুমায়ূন আহমেদের বাইরে একজন মানুষ হিসেবেও তাকে কাছ থেকে দেখেছেন। প্রিয় এই মানুষটির জন্মদিনে মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে সেসব স্মৃতিকথা বলেছেন ডা. এজাজ। হুমায়ূন আহমেদের সঙ্গে প্রথম পরিচয়, প্রথম ও শেষ কাজ, শুটিংয়ে মজার ঘটনা, আড্ডা, গল্প, শেষ দেখা এবং তার শূন্যতা নিয়ে বলেছেন এই অভিনেতা। ১৩ নভেম্বর সকাল ৭টায় প্রচারিত হয়েছে অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান ও অর্চি রহমান। পাওয়া যাবে ইউটিউবে।

এ ছাড়া হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে ভক্ত-অনুরাগীদের জন্য গত ৭ নভেম্বর থেকে স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’ আয়োজন করা হয়েছে।

এই আয়োজনে হুমায়ূন আহমেদের জনপ্রিয় চারটি সিনেমা চলবে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। সিনেমাগুলো হলো- ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং ‘দারুচিনি দ্বীপ’। এ ক্ষেত্রে বিশেষ অফার থাকছে দর্শকদের জন্য। স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি পাওয়া যাবে। আয়োজনটি শেষ হচ্ছে আজ ১৩ নভেম্বর।

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাটি নির্মাণ করেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, মম, ইমন, বিন্দু, মুনমুন, মোশাররফ করিমসহ অনেকে। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। রম্যনির্ভর চলচ্চিত্র ‘নয় নম্বর বিপদ সংকেত’ মুক্তি পায় ২০০৭ সালে। এতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, ফারুক আহমেদ প্রমুখ।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওনসহ অনেকে। হুমায়ূন আহমেদ নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ মুক্তি পেয়েছে ২০১২ সালে। ব্রিটিশ আমলে ময়মনসিংহ অঞ্চলে ঘেটুশিল্পীদের প্রতি তৎকালীন স্থানীয় জমিদারদের আচরণের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুন, শামীমা নাজনীন প্রমুখ। ৮৫তম অস্কার প্রতিযোগিতায় ‘সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল এই ছবিটিকে।

স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার এবং সামরিক জাদুঘর শাখায় ছবিগুলো দেখার আয়োজন করা হয়েছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category