• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন |
  • English Version

হিলি স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে হাইকমিশনারের বৈঠক

Reporter Name / ২৭৩ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন


মো. লুৎফর রহমান.হিলি (দিনাজপুর): হিলি স্থলবন্দর দিয়ে আমদানি -রপ্তানি বাণিজ্য বাড়ানোর পাশাপাশি দুই দেশের অভ্যন্তরে ছোট ছোট সমস্যা গুলো চিহ্নিত করতে দুই দেশের ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। 

বুধবার হিলি সীমান্তের জিরো পয়েন্টে দুই দেশের সিএন্ডএফ এজেন্ট,আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের অংশগ্রহণে এই দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। 

এতে ভারতের হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টের সভাপতি আলাউদ্দিনের নেতৃত্বে ১১জন সদস্য অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশের বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমানের নেতৃত্বে বেশকিছু ব্যবসায়ী উপস্থিত ছিলেন। 

বৈঠকে দুই দেশের ব্যবসায়ীরা বন্দরের অভ্যন্তরীণ সমস্যা, আমদানি-রপ্তানির গতিবৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনা করেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts