• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন

Reporter Name / ১২৬ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

[ad_1]

আজ সৌদি আরবে ২৮ নভেম্বর ২০২৫ খৃষ্টাব্দ মোতাবেক ৭ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ১৪৪৭ হিজরির জমাদিউস সানি মাসের প্রথম জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মসজিদে হারাম

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ উসামাহ খাইয়াত।

তার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল গনি। ১৯৫৬ সালে তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন।

শায়খ উসামাহ ১৯৭৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৮২ এবং ১৯৮৮ সালে।

তার বাবা শায়খ আব্দুল্লাহ মসজিদে হারামের ইমাম ও খতিব ছিলেন। ১৯৯৭ সাল থেকে শায়খ উসামাহও মসজিদে হারামের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। একইসাথে তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির দাওয়াহ ও উসুলে দ্বীন অনুষদের অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের সদস্য।

মসজিদে নববি

আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ ড. খালিদ ইবনে সুলাইমান ইবনে আবদুল্লাহ আল মুহান্না।

তিনি ১৯৭৬ সালে সৌদি আরবের আল আহসায় জন্মগ্রহণ করেন। তার বাবা শায়খ সুলাইমান ইবনে আব্দুল্লাহও স্বনামখ্যাত একজন আলেম এবং রিয়াদের পাবলিক কোর্টের বিচারক ছিলেন।

ড. আল মুহান্না কোরআনের হাফেজ। শৈশবেই তিনি পবিত্র কোরআন হিফজ করেছেন। ১৯৯৭ সালে ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের উসুলে দীন বিভাগ থেকে অনার্স করেন। ২০০৩ সালে মাস্টার্স করেন। ২০০৯ সালে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি শায়খ আব্দুল্লাহ বিন বাজ (রহ.) ও শায়খ আব্দুল্লাহ বিন আকিলের (রহ.) সরাসরি ছাত্র।

ড. খালিদ আল মুহান্না অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালে তিনি ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের উসুলে দীন বিভাগের প্রভাষক নিযুক্ত হন। ২০০৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির সহকারী অধ্যাপক হন।

২০১৫ ও ২০১৬ সালে রমজানের জন্য তিনি মসজিদে নববীর ইমাম নিযুক্ত হন। আজ তিনি মসজিদে নববিতে খতিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category