• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁয়ে কোটি টাকার মোবাইল চুরি জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: মনোহরদীতে শ্রেষ্ঠ কলেজ প্রধান হিসেবে মোঃ নাজিম উদ্দিনকে সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের  বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ফতুল্লায় মাদক দ্রব্য ও বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ৩ মনোহরদীতে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত। মনোহরদীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত মনোহরদীতে বন্য হাতি দিয়ে অভিনব চাঁদাবাজি, অতিষ্ঠ চালক ও ব্যবসায়ীরা ফতুল্লার গাবতলীেত মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল মনোহরদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

সোনারগাঁয়ে কোটি টাকার মোবাইল চুরি

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মোবাইল ফোন ও নগদ অর্থের মূল্য প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

 

শুক্রবার (১২ জুন) দুপুরে এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক আমিনুল ইসলাম।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত প্রিন্সিপাল হানড্রেড শপিংমলের পঞ্চম তলায় থাকা ‘আমিনুল টেলিকম’ বন্ধ করে বাসায় যান দোকান মালিক। পরদিন শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে দোকানের কর্মচারী শাওন তাকে ফোন করে চুরির বিষয়টি জানান।

 

খবর পেয়ে দোকানে এসে তিনি দেখতে পান, দোকানের শাটারের তালা কেটে ফেলা হয়েছে এবং সেখানে নতুন একটি তালা লাগানো রয়েছে। পরে দোকানের ভেতরে প্রবেশ করে দেখা যায়, শোকেস ও স্টোরে থাকা সব মোবাইল ফোন এবং ক্যাশবাক্সের নগদ টাকা উধাও।

 

দোকান মালিকের দাবি, চুরি হওয়া মালামালের মধ্যে বিভিন্ন মডেলের ১২০টি আইফোন ও ২৬টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে। এছাড়া ক্যাশবাক্সে থাকা প্রায় ৬ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

 

ঘটনার পর মার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি দোকানের ভেতরে প্রবেশ করে মোবাইল ফোনগুলো নিয়ে বের হয়ে যান। তবে ওই ব্যক্তি একাই ছিলেন নাকি তার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, “দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসার বড় অংশই দোকানে ছিল। এ ঘটনায় আমার প্রায় সব পুঁজি হারিয়ে গেছে। দ্রুত চোরদের শনাক্ত করে মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।”

 

দোকানের কর্মচারী শাওন বলেন, “সকাল ১০টার পরে দোকানে এসে দেখি তালা পরিবর্তন করা হয়েছে। দোকানের সেলফে কোনো মোবাইল ফোন নেই। সব মোবাইল নিয়ে গেছে চোরেরা। সঙ্গে সঙ্গে আমি মালিককে বিষয়টি জানাই।”

 

তিনি আরও বলেন, “গত এপ্রিল মাসে মার্কেটের এক নিরাপত্তা প্রহরী একটি দোকান থেকে চুরির ঘটনায় জড়িত ছিলেন। পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তাই আমাদের ধারণা, এ ঘটনার সঙ্গে নিরাপত্তা প্রহরীদের কেউ জড়িত থাকতে পারে।”

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts