• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

Reporter Name / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

[ad_1]

সিরাজগঞ্জের কামারখন্দে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণ মামলায় সুলতান মাহমুদ (৫৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওই উপজেলার কাশিয়াহাটা গ্রামের মাওলানা হযরত আলীর ছেলে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মাসুদুর রহমান জানান, ২০২০ সালের আগস্ট মাসে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সুলতান মাহমুদ তার শয়ন কক্ষে নিয়ে যান। এরপর হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে ওই কিশোরীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। কোনো উপায় না পেয়ে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। মামলা চলাকালে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category