• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন |
  • English Version

সিদ্ধিরগঞ্জে ৬টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির সিপিএসসি (CPSC) এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কাঁচপুর ব্রিজের পিলারের নিচে একটি সন্দেহজনক প্লাস্টিকের ব্যাগ দেখতে পায় টহল দল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। পরে ব্যাগটি খুলে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি জব্দতালিকা প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা এসব অস্ত্র ও সরঞ্জাম সেখানে লুকিয়ে রেখেছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে।

র‌্যাব-১১ আরও জানায়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts