• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে হেলে পড়া তিনটিসহ ৬ ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

Reporter Name / ১৩৫ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে হেলে পড়া তিনটি ভবনসহ ছয়টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে রাজউক।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভবনগুলো পরিদর্শন করেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অব বাংলাদেশ ও রাজউকের বিশেষজ্ঞ প্রকৌশলীসহ একটি প্রতিনিধি দল।

পরিদর্শন শেষে ভূমিকম্পে হেলে পড়া তিনটি ভবনসহ ছয়টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রতিটি ভবনে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। একইসঙ্গে ভবনগুলোতে বসবাসরতদের সরিয়ে ভবনগুলো দ্রুত খালি করতে বাড়ির মালিকদের নির্দেশনা দেন প্রতিনিধি দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইআইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ টি এম তানভীরুল হাসান তমাল বলেন, ‌‘ক্ষতিগ্রস্ত তিনটি ভবন আমরা ঘুরে দেখলাম। প্রতিটি ভবনের ক্ষতিগ্রস্তের ধরন একই রকম। আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে সয়েল সেটেলমেন্টের জন্য টল্টিং হয়েছে। তবে ভেতরের স্ট্রাকচারে কোনো ক্র্যাক আমরা দেখিনি। ফাউন্ডেশন অপ্রতুলতার কারণে এটা হয়েছে।’

jagonews24

তিনি বলেন, ‌‘আমাদের অভিজ্ঞতায় মনে হয়েছে ভবনগুলো নির্মাণের সময় ফাউন্ডেশন, বেজমেন্ট ও পাইলিং দুর্বল থাকায় ভূমিকম্পে হেলে পড়ে ক্ষতিগ্রস্ত ও ভেতরে ফাটল সৃষ্টি হয়েছে। আরও গভীর পাইলিং করা উচিত ছিল। কিন্তু সেটা করা হয়নি। পাইলিংয়ের নিচের যেসব স্থানগুলো দুর্বল ছিল, সেসব স্থান হেলে কাত হয়ে পড়েছে।’

প্রকৌশলী তানভীরুল হাসান আরও বলেন, ‘আমরা ম্যাজারমেন্ট করে রিপোর্ট আকারে রাজউককে জানিয়ে দেবো। রাজউক ও মিনিস্ট্রির পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া যায়, সে ব্যাপারে রিপোর্ট দিয়ে রাজউককে আমরা সহযোগিতা করবো।’

রাজউক নারায়ণগঞ্জ জোন-৮ এর অথোরাইজড অফিসার প্রকৌশলী রংগন মন্ডল বলেন, ‘এই ছয়টি ভবন নিরাপদ নয়। আমরা এই ছয়টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। পরবর্তী সময়ে বুয়েটসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষা করবেন। যতক্ষণ পর্যন্ত নিরাপদ বলে বিবেচিত না হবে, আমরা সেইফ রিপোর্ট না পাবো, সে পর্যন্ত ভবনগুলো ব্যবহার করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘আজ এসে আমরা দেখতে পাচ্ছি ভবন মালিক ও বসবাসকারীরা অনেকেই ভবনগুলো খালি করছেন। আমাদের দিকনির্দেশনা তারা মেনে চলছেন। বিষয়গুলো আমরা জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়েছি। ভবনগুলো খালি করা হলে পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। সে পর্যন্ত ভবনগুলো ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ভবনগুলোর বিষয়ে আমরা পদক্ষেপ নেবো।’

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category