• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার দুই আসামি গ্রেফতার

Reporter Name / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলার দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ জুন) দিবাগত রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে পৃথক অভিযানে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে সাইফুল ইসলাম রাহুল (২৭) সানারপাড় এলাকার বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার (এফআইআর নং-১৮, তারিখ ২৩ আগস্ট ২০২৪) ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, গোদনাইল সৈয়দপাড়া এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান (৪৫) বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত আরেকটি মামলার (এফআইআর নং-১৫, তারিখ ১৫ নভেম্বর ২০২৪) ৪৩ নম্বর এজাহারভুক্ত আসামি। একই রাতে পৃথক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category