• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ২০ জন গ্রেপ্তার

Reporter Name / ১২১ Time View
Update : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান মুন্সী।

গ্রেপ্তারকৃতরা হলেন— নাদিম (২৪), শিপন (২৯), মো. সোহেল (৩৮), জসীম ওরফে বাবু (৪২), মো. আল-ইমরান (২৪), মো. সিয়াম হোসেন (২৪), মো. হিমেল (২৩), মো. আজিজুল (২৫), মো. ইমান হোসেন (২৩), মো. ফাহিম হোসেন (২৩), সুজন (২৫), জাকির (৪০), মো. জাহাঙ্গীর হোসেন (৩১), মো. ইদ্রিস আলী (২৯), মো. স্বপন হোসেন (৩৫), আ. কাদির ওরফে ফালান (৩২), নাঈম (২০), মো. আল আমিন ওরফে শিপন (২৫), মো. সিফাত (২০) ও মো. শামীম (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন এলাকা থেকে শুরু করে এসিআই পানির কল সংলগ্নসহ একাধিক স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়। এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন, চুরির মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, “মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category