• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৭ মাদক বিক্রেতা গ্রেপ্তার

Reporter Name / ৬৮ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও ১৭৫ পুরিয়া হেরোইনসহ সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। প্রথমে রাত পৌনে ৯টার দিকে মিজমিজি এলাকার আব্দুল আলীপুলে অভিযান চালিয়ে রোস্তম আলী (৫০), বিজয় প্রকাশ মন্টু (২২) ও আরিফ হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে অভিযান চালিয়ে মিলন হোসেন (২৫) ও শান্তকে (২৫) আটক করা হয়।

একই রাতে ২ নম্বর ওয়ার্ডের সাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে শ্রাবন্তী (২১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তর আজিবপুরে হাবিব উল্ল্যাহ বাহার কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আবু তাহের বেংগা (৩৫) নামে আরও একজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ১৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রোস্তম আলীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বে পাঁচটি মাদক মামলা ছাড়াও অপহরণ ও ধর্ষণের একটি মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category