• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত গোডাউন যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৮নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত গোডাউন থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) রাত সোয়া ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকার বেলাল মসজিদের দক্ষিণ পাশে জাকির হোসেন নামে এক ব্যক্তির পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে হঠাৎ তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে স্থানীয় লোকজন গোডাউনের ভেতরে প্রবেশ করে অর্ধগলিত একটি লাশ দেখতে পান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, “লাশটি সম্পূর্ণ পচে গেছে এবং খুবই বাজে অবস্থায় রয়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category