
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মো. শরীফ হোসেন (৩০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি কড়ই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শরীফ হোসেন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি নাইতারপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি নিয়মিত মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তের স্বার্থে মামলার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।