• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে র‍্যাব ও ভোক্তা অধিকারের অভিযান, ২০ হাজার জরিমানা

Reporter Name / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে দুইটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‍্যাব-১১ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। এ অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে।

 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি ও কদমতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জনস্বাস্থ্য সুরক্ষায় এই বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে জালকুড়ি এলাকায় অবস্থিত জৈনপুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পরিচালনার কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পরবর্তীতে কদমতলী এলাকায় অবস্থিত কদমতলী জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। তবে অভিযানের সময় হাসপাতালের মালিকপক্ষ উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে হাসপাতালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

 

এসময় হাসপাতালের ম্যানেজারের কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয় এবং আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category