• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

সরকার-ইসি নির্বাচনের জন্য প্রস্তুত, তাদের প্রতি আস্থা রাখতে হবে

Reporter Name / ১১৪ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন


সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকার বলেছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশন বলেছে তারাও নির্বাচনের জন্য প্রস্তুত। সরকারের প্রতি আমাদের বিশ্বাস ও আস্থা রাখতে হবে। নির্বাচন অনুষ্ঠানের কাজটি সুন্দরভাবে করতে হলে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর। তাদের গণতান্ত্রিক আচরণ, সহনশীলতা ও সুন্দরভাবে সঙ্গতভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে অরাজকতা হয়, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে রাষ্ট্রের খুব কষ্ট পেতে হয় এমন পরিবেশ যেন রাজনৈতিক দলগুলো তৈরি না করে সেটি আমাদের প্রত্যাশা থাকবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ অডিটরিয়ামে ‘নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার’ শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করতে এসে রংপুর মেডিকেল কলেজ অডিটরিয়াম প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এরপর উপদেষ্টা  মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নজরুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, সমাজসেবা অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক জিলুফা সুলতানা প্রমুখ।

শারমীন  মুরশিদ বলেন, নারী ও শিশুর ওপর নির্যাতনের হার বেড়েছে বলে আমরা ভয় পাচ্ছি। সেটা দমন, নির্মূল করার জন্য প্রতিটি পাড়ায় পাড়ায় প্রহরী তৈরি করতে হবে। রাষ্ট্রযন্ত্রকে সমাজের সাথে যুক্ত হয়ে সেই কাজটি করতে হবে। আমার ইচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু মন্ত্রণালয়কে জনগণের কাতারে নিয়ে আসা।  আমাদের গ্রামে পৌঁছাতে হবে। প্রতিটি মানুষকে তার কথা বলার জন্য সুযোগ করে দিতে হবে। এ লক্ষ্যে আমরা কুইক রেসপন্স নামে একটি কৌশল গ্রহণ করেছি। যেখানে নারী ও শিশু নির্যাতন হবে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের মন্ত্রণালয় সেখানে পৌঁছাবে। এমন কাঠামো আমরা তৈরি করছি।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts