• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress

Reporter Name / ৮৮ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:৪৯ অপরাহ্ণ | জুন ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- ২০জুন শনিবার সন্ধ্যা ৬ টায় নেত্রকোণা প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ভবনে সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণার উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্কৃতি মঞ্চ নেত্রকোণা এর সভাপতি কনক পন্ডিত ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি সুলতানা রাজিয়া।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান এডভোকেট।এতে মুখ্য আলোচক ছিলেন, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.সাদ্দাম হুসাইন।প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন, সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণার সাধারণ সম্পাদক খন্দকার অলি উল্লাহ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কথা সাহিত্যিক অধ্যাপক ননী গোপাল সরকার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সংস্কৃতিজন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হাসান, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক এবিএম চৌধুরী নাদিম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সংস্কৃতি মঞ্চ নেত্রকোণা এর সহ-সভাপতি সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক, কবি আব্দুল হালিম, অমিত সাহা, ফরিদ হুসেন বাবু, রবিউল আলম তারেক প্রমুখ।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category