• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় ২০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সংসদ চলাকালে মোবাইলে কথা বলা নিয়ে চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ ডেপুটি স্পিকারের নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন চাইলেন এমপি হানজালা রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা “মানহীন পোলট্রি ফিড ও ফিস ফিড পণ্য উৎপাদন ও বিক্রি করার অপরাধে আর আর পি ফিড মিল (ইউনিট-৩), বেলাবো, নরসিংদীকে বিএসটিআই কতৃর্ক মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা” সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু চরকিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীকে আটক করায় ৩জনকে কুপিয়ে জখম তাজুল ইসলামকে ডাকবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউটর পাঁচ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন

সংসদ চলাকালে মোবাইলে কথা বলা নিয়ে চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ ডেপুটি স্পিকারের

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন


জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের মোবাইল ফোনে কথা বলা এবং স্পিকারের সঙ্গে সংসদ সদস্যের কথোপকথনের সময় মাঝখান দিয়ে চলাচলের ঘটনায় চিফ হুইপের চিফ হুইপ মাধ্যমে দৃষ্টি আকর্ষণ মাধ্যমে সাংসদদের দৃষ্টি আকর্ষণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে ছবি না তুলতেও বলছেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিন সংসদের ভেতরে এ পরিস্থিতি তৈরি হলে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি। এদিন অধিবেশনে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু করেন। এ সময় ডেপুটি স্পিকার তার বক্তব্য থামিয়ে চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন।

ডেপুটি স্পিকার বলেন, আপনার (চিফ হুইপ) মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই। অনেক সংসদ সদস্য সংসদের ভেতরে মোবাইলে কথা বলছেন। শব্দটি এখানে পর্যন্ত আসছে। এতে বক্তব্য প্রদান ও শ্রবণে বিঘ্ন ঘটছে। বিষয়টি দেখার অনুরোধ করছি।

পরে চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে দাঁড়িয়ে সদস্যদের উদ্দেশে বলেন, সংসদের ভেতরে মোবাইল ফোনে কথা না বলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, হাউসের শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। স্পিকারের সঙ্গে কোনও সদস্য কথা বলার সময় মাঝখান দিয়ে কেউ যেন চলাচল না করেন। এটি নিয়মবিরোধী। প্রয়োজনে পেছন দিয়ে চলাচল করতে হবে। পাশাপাশি সংসদে ছবি তোলা থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।

এ সময় পাশ থেকে এক সদস্যকে মোবাইলে ছবির কথা বলতে শোনা যায়। তখন চিফ হুইপ বলেন, ছবি উঠানো যাবে না।

সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সময় ফ্লোর ক্রস না করার অনুরোধ জানিয়ে চিফ হুইপ বলেন, ফ্লোর ক্রস হয়। সংসদ সদস্য কথা বলছেন স্পিকারের সঙ্গে। এর মাঝখান দিয়ে আসা-যাওয়া না করা। আসতে হলে পেছন দিয়ে ঘুরে আসবেন। এটাই নিয়ম। কার্যপ্রণালিবিধিতেও এটাই আছে। বিষয়টি দৃষ্টি রাখবেন।

—এজেড




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts