• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বন্দরে মাদক ব্যবসায়ী ফুলচাঁন গ্রেপ্তার নেত্রকোণার কেন্দুয়ায় ভাতিজার ঢিলে চাচা নিহতের অভিযোগ – IPCSBDPress সরকারী দলের বাইরে কখনো কেউ চাঁদাবাজি করে না: রফিউর রাব্বি ধলেশ্বরী নদী দখল ভরাটের চেষ্টা, ড্রেজারের পাইপ ভাঙ্গলো বিআইডব্লিউটিএ বন্দরে যুবশক্তি নেতার পিতার জানাজা সম্পন্ন যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে শহরে হকার উচ্ছেদ অভিযান ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী: সারা দেশে বৃষ্টির পূর্বাভাস খানপুরে আহিল ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা’স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফতুল্লায় শিশু সৈকত হত্যা, আদালতে জীবনের স্বীকারোক্তি

শিবপুরে অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন


নরসিংদীর শিবপুরে একাধিক চাঞ্চল্যকর অস্ত্র মামলার পলাতক আসামি শাহজালাল আহাম্মেদ সানী ওরফে শুটার সানিকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১। আজ বুধবার (৮ এপ্রিল) সকালে শিবপুর উপজেলার ইটাখোলার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ সিপিএসসি এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত শুটার সানি শিবপুর উপজেলারর শাহপুর এলাকার (কারারচর) মো: জামাল উদ্দিন খোকার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ বছরের ১৪ জানুয়ারি কারারচর এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। পরে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ শিবপুরের জামাল উদ্দিন খোকা মিয়া, আলমগীর, আজিজুল, ফয়সাল, সেলিনা, স্বপ্না ও শামসুন্নাহারকে গ্রেপ্তার করা হয়। এই অভিযান পরিচালনাকালে তাদের সাথে থাকা শুটার সানি তার ভাই শাহ আলম মিঠু কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই দ্রুত জড়িত অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব -১১ আভিযানিক দল তৎপরতা চালিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকালে গোপন তথ্যোর ভিত্তিতে ইটাখোলার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে শুটার সানিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ নরসিংদীর র‍্যাব কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করার জন্য শিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts