• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা’স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

[ad_1]

স্টাফ রিপোর্টার: প্রশিক্ষিত নারীদের নিয়ে আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় ঈদ পুনর্মিলনী করেছে নারায়ণগঞ্জের আলোচিত প্রতিষ্ঠান মিথিলা’স কিচেন। ৪ এপ্রিল শনিবার দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের বিনোদন কেন্দ্র জালকুড়ি দশ পাইপে সুপ্তি ফুড কর্ণারে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

নারী হিসেবে আমরা যা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই স্লোগানে যেথায় থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে প্রতিপাদ্য বিষয় নিয়ে সফল নারী উদ্যোক্তা শেফ মিথিলা বিনতে হোসেন এর তত্ত্বাবধানে পরিচালিত মিথিলা’স কিচেন এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যোক্তা গড়ার কারিগর মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন নারী উদ্যোক্তা ও নারায়ণগঞ্জ জেলা এনসিপির প্রথম যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান।

চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেফ নাজিয়া সুলতানা ইতি, শেফ মোঃ শাকিল, কাজী ফাউন্ডেশন ও সেবার আলো যুব উন্নয়ন সংস্থার পরিচালক কাজী আরমান, জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার, নারী উদ্যোক্তা আইভি আরিফিন সহ অন্যান্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের জীবনের গল্প, পরবর্তী কর্ম পরিকল্পনা ও মানবিক গুণাবলীর বিষয়টি তুলে ধরেন এবং সঙ্গীত শিল্পী সজিব হোসেন এর হৃদয় নিংড়ানো ভালবাসার গানের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনীর সমাপ্তি ঘটে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category