• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

শিগগিরিই দেশে ফিরবেন তারেক রহমান : সালাহউদ্দিন আহমদ

Reporter Name / ২৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

[ad_1]

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতিশিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হয়ে যাবে। বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে তিনি দেশে আসলে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণা নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে সারাদেশে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে সেদিন অবস্বরণীয় ঐতিহাসিক ঘটনা হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩ টায় রাজধানী কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান স্পর্শ করে না, সরকার চাইলে এমন সংস্কারগুলো সরকার করতে পারে। কেউ কোনো আলোচনা ব্যাতিত অমূলক সংস্কারের চেষ্টা করবেন না। যেটা নির্বাচনে জটিলতা সৃষ্টি করতে পারে।

তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশে চাইলেই কেউ অগণতান্ত্রিক ফ্যাসিস্ট হওয়ার সুযোগ আর কেউ পাবে না। আমরা জনভোগান্তি না করে মানুষের কল্যাণে কর্মসূচি দিচ্ছি। মানুষ পছন্দ করছে না তাই। আমরা মানুষের চাওয়াটাকে প্রাধান্য দিতে চাই।’

নির্বাচনের বিষয়ে সালাহউদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশন এক অধ্যাদেশে জারি করেছে জোটবদ্ধ হলে একই মার্কা নিতে হবে। এ ধরনের আদেশ নির্বাচনে জটিলতা সৃষ্টি করতে পারে। নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে যার মাধ্যমে জাতীর আশা-আকাঙ্খা পূরণ হবে। ২০২৬’র ফেব্রুয়ারির রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। এ পথে যারা কাঁটা বিছানোর চেষ্টা করছে বা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের সকলের প্রতি নসিহত, দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category