• রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বন্দরে জুয়েল হত্যা মামলায় আদালতে তানজিদের জবানবন্দি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবক ও মানবসেবায় নিবেদিত ডা. এম এইচ কবির। মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে লাঠি হাতে সোচ্চার হওয়ার আহ্বান সাখাওয়াতের কোরবানিকে সামনে রেখে মহাসড়ক ও পশুর হাটে র‌্যাবের নিরাপত্তা জোরদার ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী শীতল গ্রেপ্তার নারী ও শিশু ধর্ষণ-হত্যার বিচার দাবিতে কথনের মানববন্ধন নরসিংদীতে ধর্ষণের ঘটনায় শালিশ,ক্ষোভে কিশোরীর আত্মহত্যার চেষ্টা শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন


শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু সহনশীলতা, স্বাস্থ্য সচেতনতা ও ডিজিটাল শিক্ষার মান উন্নয়নে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৩ মে) সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, কালার কোডেড ময়লার বিন, টেকসই পানির বোতল, সুইস পানি ফিল্টার এবং ইন্টারেক্টিভ ডিজিটাল হোয়াইট বোর্ড বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা আমাদের দায়িত্ব। স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও মাসিককালীন ব্যবস্থাপনায় সহায়ক হবে। কালার কোডেড বিনের মাধ্যমে বর্জ্য পৃথকীকরণের অভ্যাস গড়ে উঠবে।

তিনি আরও বলেন, টেকসই পানির বোতল ও সুইস পানি ফিল্টার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাবে। ইন্টারেক্টিভ ডিজিটাল হোয়াইট বোর্ড কাগজবিহীন স্মার্ট শ্রেণিকক্ষ গড়তে ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রেণিকক্ষ থেকেই সচেতনতা শুরু করতে হবে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস গড়তে আমরা সমন্বিত পরিকল্পনা নিয়েছি। প্রথম ধাপে সদর উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় এসব উপকরণ দেওয়া হলো। পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা হবে। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হলে পরিবার ও সমাজও সচেতন হবে।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক রায়হান কবির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উপকরণগুলো তুলে দেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts