• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

‘শাপলা’ ইস্যুতে ব্যাখ্যা চাইলে ২ ঘণ্টা নিশ্চুপ নির্বাচন কমিশন

Reporter Name / ১৭১ Time View
Update : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

[ad_1]

নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আগামী নির্বাচনে প্রতীক তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে সিইসির সঙ্গে এই বৈঠক করেন তারা। বৈঠকে শাপলা প্রতীক না দিতে চাওয়ার পেছনে ব্যাখ্যা চান এনসিপি নেতারা। তারা জানান, ২ ঘণ্টা নিশ্চুপ ছিল নির্বাচন কমিশন, কোনো ব্যাখ্যা দিতে পারেনি।

বৈঠক শেষে এনসিপির সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ‘আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোনোটিই দেখছি না। আমরা আশাবাদী শাপলা পাবো, সে বিষয়টি আমরা জানিয়ে এসিছি উনাদেরকে (ইসি)। উনারা এই বিষয়ে নিশ্চুপ ছিলেন। উত্তর দিতে পারেননি, আমরা ধরে নেবো উনারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন।’

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে তার দপ্তরে বেলা ৩টা ৪০ মিনিটে প্রবেশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

নাসীরুদ্দীন পাটওয়ারী  বলেন, ‘নির্বাচন কমিশনে একটি স্বাধীন প্রতিষ্ঠান। আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছে, আমরা ব্যাখ্যা দিয়েছি। আমরা আজকে সরেজমিনে এসে উনাদের কাছে ব্যাখ্যা চেয়েছি (শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে) । আমরা বলেছি যে আমাদের ব্যাখ্যা দেন, উনারা ২ ঘণ্টা নিশ্চুপ থেকেছে। যেহেতু ব্যাখ্যা দিতে পারেনি, আমরা মনে করি শাপলার ক্ষেত্রে উনাদের এই পর্যন্তই। আমরা উনাদের বলেছি নিবন্ধন দিতে হলে শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না এবং এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না।’

দলীয় প্রতীক হিসেবে এনসিপিকে শাপলা বরাদ্দ দেওয়ার দাবিতেই তারা বৈঠক করেছেন। এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শাপলা প্রতীক কাউকে দেওয়া হবে না। ইতোমধ্যে কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে। ‘শাপলা’ প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়। এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ইসির তরফে এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেওয়া হয়; ৭ অক্টোবরের মধ্যে তা জানানোর জন্য অনুরোধ করা হয়।

ইসির অনুরোধ নাকচ করে ৭ অক্টোবর ফের ‘শাপলা’ প্রতীক তালিকায় যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছে দলটি। সেক্ষেত্রে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ ও ‘লাল শাপলা’র যেকোনো একটি প্রতীক এনসিপির নামে বরাদ্দ করবে বলে আশা প্রকাশ করে চিঠি দেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category