• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

শহরের মেডিস্টার ও পলি ডায়াগনস্টিককে ৫ লাখ টাকা জরিমানা

Reporter Name / ১২০ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে নিম্নমানের স্বাস্থ্য সেবার অভিযোগে ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (৬ এপ্রিল) দুপুরে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে পরিচালিত অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

 

অভিযানে শহরের নবাব সলিমুল্লাহ সড়কে অবস্থিত মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবকে সেবার মূল্য তালিকা যথাযথ সংরক্ষণ না করা, সেবার মান নির্ধারিত রেটের চেয়ে বেশি রাখা, জীবন ও স্বাস্থ্য বিপন্নকারী কার্যক্রম (ওটি এবং পোস্ট ওটি রুমে যথাযথ প্রোটোকল ফলো না করা, প্রোপার স্টেরিলাইজেশন এর অভাব, প্যাথোলজিস্ট/ল্যাব টেকনিশিয়ান ও ডিপ্লোমা নার্সদের যোগ্যতার প্রমাণক প্রদর্শনে ব্যর্থতা, বেড অনুযায়ী স্টাফ/ নার্স এর অপ্রতুলতা ইত্যাদি অনিয়মের জন্য উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

 

অপর অভিযানে শহরের বিবি রোডে পলি ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকা, সেবার মূল্য তালিকা সংরক্ষণ এবং যত্রতত্র মূল্য নির্ধারণ, ল্যাব টেকনিশিয়ান/ প্যাথোলজিস্ট ছাড়া রেগুলার কর্মচারি দিয়ে সকল প্যাথলজি টেস্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা ইত্যাদি অনিয়মের জন্য উক্ত প্রতিষ্ঠানকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরি ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।

 

অভিযান চলাকালে র‍্যাব-১১ ,পুলিশ , সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category