• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

রূপগঞ্জে ডিবির তিন সদস্যকে গণপিটুনি, গুরুতর আহত অবস্থায় উদ্ধার

Reporter Name / ৬২ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য গণপিটুনির শিকার হয়েছেন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে আহত পুলিশ সদস্যদের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ, কনস্টেবল কবির আহম্মেদসহ চার সদস্যের একটি দল একটি আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে গাউছিয়া এলাকায় অভিযান পরিচালনা করতে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন তাদের ঘিরে ফেলে এবং একটি মব (উত্তেজিত জনতা) সৃষ্টি করে।

অভিযোগ রয়েছে, জনতা তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজার এলাকায় নিয়ে যায়। সেখানে তাদের ওপর পুনরায় হামলা চালানো হয়, ফলে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিন সদস্যকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে ডিবি দক্ষিণের কনস্টেবল আকাশ আহমেদ ঘটনার সময় নিকটস্থ একটি ওয়াশরুমে অবস্থান করায় হামলার শিকার হননি। পরে তিনি ডিবি দলের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় গিয়ে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category