• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

রূপগঞ্জে ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

Reporter Name / ১৩৮ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

[ad_1]

রুপগঞ্জে  হাসান মিয়া নামে এক জমি ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার মধুখালী গ্রামে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে দরজা ভেঙে হাসান মিয়ার ঘরে প্রবেশ করে। সে সময় হাসান মিয়া বাড়িতে ছিলেন না। ডাকাতরা তার মা খুরশিদা বেগম ও স্ত্রী তন্নী আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তাদের হাত-পা বেঁধে ঘরে ব্যাপক লুটপাট চালায়।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাত চক্রটিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য গত ১২ এপ্রিল একই গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে আলমগীর হোসেনের বাড়িতে হামলা ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ বিপুল পরিমাণ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় ডাকাতরা।

 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category