• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

রাজশাহী বিভাগে ২৭ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল – IPCSBDPress

Reporter Name / ৮৫ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১১:৩৯ পূর্বাহ্ণ | জুন ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হামসহ বিভিন্ন রোগের জটিলতা ও মৃত্যুঝুঁকি কমাতে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।এ উপলক্ষে সোমবার (২২ জুন) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলন কক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভার আয়োজন করা হয়।সভায় জানানো হয়, ভিটামিন ‘এ’ একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক উপাদান, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।দীর্ঘ বিরতির পর এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে।বিশেষ করে সাম্প্রতিক সময়ে হাম সংক্রমণের জটিলতা ও মৃত্যুহার বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে নিয়মিত ভিটামিন ‘এ’ সেবনের ঘাটতিকে চিহ্নিত করা হয়েছে।সভায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।একই সঙ্গে ৬ মাসের কম বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর আহ্বান জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. এ. বি. এম. বজলুর রশীদ।বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং উন্নয়ন সহযোগী সংস্থা ইউনিসেফের প্রতিনিধিরা অংশ নেন।এছাড়া বিভাগের অন্যান্য জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর রাজশাহী বিভাগে মোট ২৭ লাখ ৩ হাজার ১২৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ লাখ ৮ হাজার ২০৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ লাখ ৯৪ হাজার ৯২১ জন শিশু রয়েছে।

রাজশাহী জেলায় ৩ লাখ ৩ হাজার ১১৭ জন এবং রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৬২ হাজার ২৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।বিভাগের মধ্যে সর্বোচ্চ ৫ লাখ ৭ হাজার শিশুকে বগুড়া জেলায় এবং সর্বনিম্ন ১ লাখ ৩৮ হাজার শিশুকে জয়পুরহাট জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।

সভায় বক্তারা অভিভাবকদের নির্ধারিত দিনে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category