• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

রাজশাহীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ – IPCSBDPress

Reporter Name / ১১৬ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ৩:২৭ অপরাহ্ণ | এপ্রিল ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির সদস্যরা পৃথক পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বিজিবি জানায়, গত ১১ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার আইবাঁধ নদীর পাড় এলাকায় অভিযান চালানো হয়।এ সময় সন্দেহজনক একটি টিনের ড্রাম তল্লাশি করে একটি ব্যাগের ভেতর থেকে ৩ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

একই রাতে তল্লাশি চালিয়ে মতিহার থানার পিরসাতবাড়িয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি বস্তা থেকে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।এছাড়া ১২ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে চারঘাট থানার ইউসুফপুর এলাকায় আরেকটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় থাকা বস্তা থেকে আরও ৪০ বোতল মদ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে আরও জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য গুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

IPCS News : Dhaka : ।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category