• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে বিএনপি নেত্রীকে স্যান্ডেল পেটা করলেন জামায়াত নেতা – IPCSBDPress

Reporter Name / ১৪০ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:৩১ অপরাহ্ণ | নভেম্বর ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীর কাটাখালি থানা এলাকায় বিএনপির এক নেত্রী ও তার বোনকে প্রকাশ্যে স্যান্ডেল পেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে।মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় হরিয়ান ইউনিয়নের নলখোলা আশরাফের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় জামায়াত নেতা নুরুল ইসলামকে অভিযুক্ত করে কাটাখালি থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, কাটাখালি থানার নলখোলার বাসিন্দা বাবলু হোসেনের স্ত্রী ও হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভানেত্রী নিলুফার ইয়াসমিন সন্ধ্যায় আশরাফের মোড়ে কেনাকাটা করতে যান।

সেখানে রনহাট গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে জামায়াত নেতা নুরুল ইসলামের সঙ্গে দেখা হয় তার।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট নিয়ে কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।এ সময় নুরুল ইসলাম নিলুফা ও তার বোন নুরবানুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

গালাগালি করতে নিষেধ করলে তিনি উত্তেজিত হয়ে নিজের স্যান্ডেল দিয়ে নুরবানুকে আঘাত করেন এবং অসুস্থ নিলুফাকে স্যান্ডেল পেটা করে ও পেটে লাথি মারেন।পরে স্থানীয় লোকজন নিলুফা ও তার বোনকে উদ্ধার করে।ভুক্তভোগী নিলুফার ইয়াসমিন বলেন, ভোট নিয়ে কথাবার্তার এক পর্যায়ে নুরুল ইসলাম আমার বোনসহ আমাকে মারপিট করে।আশপাশের দোকানদাররা না থাকলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

IPCS News : Dhaka :  : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category