• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

রমজানের প্রথম জুমায় মসজিদগুলোতে উপচেপড়া ভিড়

Reporter Name / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

[ad_1]

চলতি বছর পবিত্র রমজান মাসের প্রথম জুমায় কলকাতাসহ পশ্চিমবঙ্গের মসজিদগুলোতে মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। পবিত্র মাসের প্রথম শুক্রবারে এই বিশেষ জুমায় ধর্মপ্রাণ মানুষেরা মসজিদে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এদিন যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে রমজানের প্রথম জুমায় নামাজ আদায় করেন মুসল্লিরা। অন্য দিনগুলোর তুলনায় এই শুক্রবার মুসল্লিদের ভিড় ছিল একটু বেশি।

জুমার আজানের আগে থেকেই মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি শুরু হয়। রাজ্যের বেশ কিছু মসজিদে ভেতরে জায়গা না থাকায় পার্শ্ববর্তী খোলা জায়গায় জুমার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদ ও জাকারিয়া স্ট্রিট এলাকায় এই দিনে বিশেষ জনসমাগম হয়। পবিত্র রমজান মাসের প্রথম জুমা এই পরিবেশকে আরও উৎসবমুখর করে তোলে।

কলকাতার নাখোদা মসজিদে নামাজ পড়তে আসা সাকিল আবেদিন বলেন, রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায় করতে এসেছি। এই দিনে বিশ্বে শান্তি ও সৌহার্দ্যের জন্য মোনাজাত করেছি। পরিবারের সবার সুস্বাস্থ্য এবং উন্নতিও কামনা করেছি। আশা করছি সব কয়টা রোজা রাখতে পারবো।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category