• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

রক্তের কসম খেয়ে বলছি ভবিষ্যতে রূপগঞ্জ এনসিপির ঘাঁটি হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name / ৯৭ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

[ad_1]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আজকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ রক্তাক্ত হয়েছে। রক্তের কসম খেয়ে বলছি ভবিষ্যতে এই রূপগঞ্জ এনসিপির ঘাঁটি হবে। তিনি বলেন, আমাদের সহযোদ্ধার উপর হামলা হয়েছে। অল্পের জন্য তার চোখটা যায় নাই। আমাকে অনেকে বলেছে, আপনার জানের রিক্স তৈরী হয়েছে। আপনি ওখানে যাবেন না। আমি বলেছি আমার কোন সহযোদ্ধা আহত হবে আর আমি হাতে চুড়ি পড়ে ঘরে বসে থাকবো। এটা বাংলাদেশে হবে না।

শনিবার (৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকেল ৩টার দিকে ফল উৎসবের মঞ্চে মোটরসাইকেলযোগে আসা একদল যুবক হামলা চালিয়ে মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এতে উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবিসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

 

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভয়ভীতি দেখিয়ে এনসিপির রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা যাবে না। জীবনঝুঁকির সতর্কতা উপেক্ষা করেই তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন।

 

রূপগঞ্জের নানা সমস্যা তুলে ধরে তিনি বলেন, এলাকায় মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমি দখলের প্রবণতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসব সমস্যার স্থায়ী সমাধানে এনসিপি কাজ করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

 

তিনি বলেন, যেখানে কোন সহযোদ্ধা আহত হবে । যত আমাদের ভয় দেখাক না কেন, আমরা হাসিনার মতো গুন্ডা পান্ডাদের শায়েস্তা করে আসছি। নতুন কোন গুন্ডা-পান্ডোকে আমরা বাংলাদেশে ভয় পাই না।

তিনি বলেন, আমাদেরকে বলা হয়েছে আপনারা কথা বলবেন না। কারো বিরুদ্ধে বলবেন না। কারো নাম নিবেন না। আমার মুখে নাকি কারো নাম আসলে তার ক্যারিয়ার খতম হয়ে যায়। তাহলে আপনাদের বলবো আল্লাহওয়াস্তে আকাম কুকাম, সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দেন, আপনিও ভালো আমিও ভালো। আপনি যদি শয়তানি কাজ করেন আমরা শয়তানের বিরুদ্ধে আছি, শয়তানকে আমরা বাংলাদেশে রাখবো না।

এসময় আহত সহযোদ্ধাকে দেখিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই যে রক্তের দাগ, এই রক্তে রঞ্জিত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ শহর। এই রূপগঞ্জের স্কুল মাঠে আজকে আমরা প্রোগ্রাম করতেছি। রক্তের কসম খেয়ে বলছি ভবিষ্যতে ইনশাআল্লাহ এই রূপগঞ্জ এনসিপির ঘাঁটি হবে।

আমরা স্পষ্ট করে বলতে চাই সংস্কার প্রশ্নের কোন আপোষ করবো না। যতদিন আমরা জীবিত থাকবো বাংলাদেশের মানুষের জন্য, আপনার সন্তানের শিক্ষা ব্যবস্থার জন্য, আপনার বৃদ্ধ মা-বাবার চিকিৎসার জন্য, বাংলাদেশের যে মেডিকেল সেক্টর, শিক্ষা প্রতিষ্ঠান নস্ট করে দিয়েছে শেখ হাসিনা। ব্যাংকের টাকা লুটপাট করেছে। এগুলা যদি আমরা আপনাদের সন্তান হিসেবে ঠিক না করতে পারি আসমান থেকে কেউ এসে ঠিক করে দিতে পারবে না। আমরাই ঠিক করবো।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, এই আপনারা আমাদের গায়ে রক্তের দাগ লাগিয়ে দিচ্ছেন, জুলুম চাপিয়ে দিচ্ছেন, আমাদের ভাইদের জেলে নিয়ে যাচ্ছেন, একটা সময় আসবে তখন আপনারা প্রার্থনা করার সুযোগ পাবেন না। তখন আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে।

ক্ষমতায় গেলে রূপগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা নির্মূল করা হবে বলে আশ্বাস দেন তিনি।

 

 স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণ আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে। তিনি অভিযোগ করেন, গণভোটের আগে দেওয়া নানা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে এবং দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিয়েছে।

 

সীমান্ত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, সীমান্ত এলাকায় অনুপ্রবেশের নানা ঘটনা ঘটলেও সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ দেখা যাচ্ছে না।

 

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, দলটির নেতাকর্মীদের বিচারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা দৃশ্যমান নয়। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মুক্তির প্রসঙ্গও তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জের এক নম্বর গডফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে।

 

 

অনুষ্ঠানে উপজেলা এনসিপির নেতাদের মধ্যে ইউছুফ হোসেন, আকাশ আহমেদ, রিদিম আহমেদ, নারায়ণগঞ্জ দপ্তর সেলের সাখাওয়াত হোসেন তারেকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category