• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার চাঁদাবাজির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক সুলতান মাহমুদের পিতার ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক

‘যে প্রমাণ এসেছে তাতে পৃথিবীর যেকোনো আদালত হাসিনাকে দোষী বলবে’

Reporter Name / ১৩০ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন


অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে এসেছে, তা দেখে পৃথিবীর যেকোনো আদালত বলবে যে অভিযুক্তরা দোষী। ট্রাইব্যুনালে প্রমাণ হয়েছে তারাই জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকূপায় শিক্ষা ও পরিবেশ বিষয়ক সংগঠন রোটেক্স ফাউন্ডেশন আয়োজিত কর্মমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই ই আর বিভাগের শিক্ষক সৈয়দা আতিকুর নাহার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষক রাশেদুজ্জামান।

অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা যেমন শিক্ষার দিকে নজর দিচ্ছি, তেমনি নজর দিচ্ছি আইনের শাসনের দিকে। কীভাবে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায়, আমরা তার প্রতি নজর দিচ্ছি। নিরপরাধ মেজর সিনহা পুলিশি দুর্বৃত্তায়নে হত্যার শিকার হন, আমরা (অন্তর্বর্তী সরকার) দায়িত্ব নেওয়ার পরে সেই মামলার বিচার নিশ্চিত করতে পেরেছি। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে পেরেছি।

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যা চালানোর অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে আমরা ট্রাইব্যুনালে মামলা করেছি। এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদান করার প্রক্রিয়া সম্পন্ন করেছি। ট্রাইব্যুনালে অভিযুক্তদের বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ এসেছে, তা পৃথিবীর যে-কোনো আদালতে উত্থাপন করা হলে সাক্ষ্য প্রমাণ বলবে এরাই দোষী। এরাই জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি বলেন, আজ ট্রাইবুনালের রায় নিয়ে অনেকেই নানা রকম কথা বলছে। আপনারা আসামিদের সর্বোচ্চ শাস্তি দেখছেন। আর আমি দেখেছি, শেখ হাসিনার নির্দেশে মাত্র ২০ দিনে ১৪শ মানুষকে হত্যা করা হয়েছে। আমি দেখেছি, ৩০ হাজার মানুষ হাত-পা ও চোখ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে। কাজেই, শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয়। আপনারা যারা সমালোচনা করেন, তারা কী এগুলো দেখেননি?




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts