• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

যুবদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সাভারে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা

Reporter Name / ১৩১ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

[ad_1]

স্টাফ রিপোর্টার: দক্ষ জনশক্তিতে রূপান্তর ও টেকসই উন্নয়নের লক্ষ্যে যুবদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে ২৫ এপ্রিল শনিবার বিকেলে সাভার ব্যাংক টাউনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সুমি মেকওভার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ও ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের যুব প্রতিনিধি সুমাইয়া ইসলাম সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। তিনি বলেন, আমি বিশ্বাস করি, এ প্রজন্মের মধ্যেও অনেক সৃজনশীল প্রতিভাবান তরুণ-তরুণী রয়েছে। যাদের কর্মতৎপরতায় শুধু তারা নিজেরাই বিকশিত হচ্ছে না বরং তাদের ব্যক্তিক সাফল্যের দ্বারা তারা পুরো দেশের সুনামকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিচ্ছে। এই ইতিবাচক দিকগুলো আমাদের যুবসমাজের মাঝে আরও বেশি ছড়িয়ে দিতে হবে। যুবদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। কারণ তারাই সমাজ ও দেশের আশার আলো। তাদের মধ্যে মূল্যবোধ, দেশপ্রেম, নৈতিকতার শিক্ষাকে সঞ্চারিত করতে হবে। তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করে দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের গড়ে তুলবে ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ।

এসময় সম্মানীত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সাভার নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক বাবুল মোড়ল, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার সমন্বয়ক মোঃ সোহেল, গ্রামের বাড়ির পণ্য এর পরিচালক সফল উদ্যোক্তা মোঃ দিদারুল ইসলাম দিপু, নারী উদ্যোক্তা মেকআপ আর্টিস্ট রাজিয়া সুলতানা লিজা, আইন সহায়তা কেন্দ্র আসক এর প্রতিনিধি আক্তার হোসেন আকাশ সহ অন্যান্য।

উক্ত মতবিনিময় সভায় প্রতিভাবানদের মধ্যে উপস্থিত ছিলেন আসমা বেগম, সুফিয়া আক্তার, ডলি আক্তার দোলা, সাথী ইসলাম, আইরিন আক্তার, শাবনূর ইসলাম আঁখি, সোনিয়া আক্তার, খাদিজা আক্তার আঁখি, শারমিন খাতুন, ফাতেমা আফরিন আঁখি, সিরাজাম মনিরা, রোকেয়া আক্তার রুপা, সাজিয়া আফরিন, নাসরিন শহীদ মিতু, সাধনা খাতুন, পিংকি আক্তার, মুক্তি পারভিন, আঁখিনূর, হনুফা আক্তার হাসি, সুমি আক্তার, নিশু আক্তার, শাহিন সরকার, জেবা তাহসীন এশা, বিউটি বেগম, নাছিমা, রিপা, জহিরুল ইসলাম সহ অন্যান্য স্বেচ্ছাসেবক এবং নারী উদ্যোক্তাগণ।

উল্লেখ্য যে, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের সাভার থানা শাখা গঠনকল্পে বিশদ আলোচনা হয় এবং খুব শীঘ্রই দক্ষ জনশক্তি নিয়ে সাভারে তারুণ্য নির্ভর কমিটি গঠন করা হবে বলে ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক ঘোষণা করেন।

অনুষ্ঠানে উৎফুল্ল ভাবে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রশিক্ষিত নারীরা এবং সুমি মেকওভার এন্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে প্রধান অতিথি এম এ মান্নান ভূঁইয়া কে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category