• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে দেশ হারালো এক বলিষ্ঠ দেশ প্রেমিককে : মঈন খান

Reporter Name / ৫১৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

[ad_1]

মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে দেশ হারালো এক বলিষ্ঠ দেশ প্রেমিককে : মঈন খান

বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ও গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

তিনি শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার (১৫ জুন) বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মন্টু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ড. মঈন খান এক শোকবার্তায় বলেন, জননেতা মোস্তফা মহসিন মন্টু আপাদমস্তক একজন সাচ্চা দেশপ্রেমিক। গণতন্ত্রকামী, আজীবন সংগ্রামী ও গণমানুষের নেতা হিসেবে তিনি ছিলেন একজন সফল রাজনীবিদ এবং ব্যক্তিত্বসম্পন্ন একজন সফল মানুষ। তিনি আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করেছেম আপন মহিমায়। মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে দেশ হারালো এক বলিষ্ঠ দেশপ্রেমিককে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category