• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন |
  • English Version

মে দিবসে শ্রমিকদের স্লোগানে মুখর জাতীয় প্রেস ক্লাব

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন


আজ মহান মে দিবস আজ। দিবসটি উপলক্ষে বিভিন্ন পেশাজীবী, শ্রমিক ও রাজনৈতিক সংগঠন জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড়ে র‍্যালির আয়োজন করেছে। নিজেদের অধিকার আদায়ে এবং বিভিন্ন দাবি জানিয়ে রাজপথে স্লোগান মুখর শ্রমিকরা।

শুক্রবার (১ মে) বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেন হাজারো শ্রমজীবী মানুষ।

বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ, বাংলাদেশ প্রাইভেট টেলিকমিউনিকেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ফেডারেশন, বাংলাদেশ হকার্স ইউনিয়ন, ডেমস্টিক ওয়ার্কার্স সেন্টার, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ একাধিক শ্রমিক সংগঠন জাতীয় প্রেসক্লাবের সামনে র‍্যালি করেন। পরে তারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।

ভিন্ন ভিন্ন কিংবা অভিন্ন দাবি তুলে ধরেন তারা। শ্রমিকদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো– বেতন-ভাতা বৃদ্ধি, অতিরিক্ত কর্মঘণ্টা কমানো, ছয় মাস মাতৃত্বকালীন ছুটি, কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ, নারীবান্ধব কর্মপরিবেশ, রানা প্লাজা শ্রমিক হত্যার সর্বোচ্চ শাস্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, বাঁচার মতো মজুরি নিশ্চিত করা ইত্যাদি।

বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের নেতারা বলেন, নতুন সরকারের কাছে আমাদের চাওয়া যাতে বারবার দাবি নিয়ে পথে নামতে না হয়। তারা যাতে শ্রমিকদের দাবিগুলো পূরণ করেন। আমাদের জন্য যাতে গণতান্ত্রিক শ্রম আইন করা হয়। গণতান্ত্রিক শ্রম আইন ছাড়া শ্রমিকদের মুক্তি নাই।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা বলেন, আমাদের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করে দিতে হবে। না হলে আমাদের যে দাস প্রথা সমাজ থেকে যাবে না।

তারা আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রথমে শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারণ করে সেটার বাস্তব প্রয়োগ করতে হবে।

এসময় তারা অভিযোগ জানিয়ে আরও বলেন, আমরা শ্রমিকরা যাতে একত্রিত হতে না পারি, ঐক্যবদ্ধ হতে না পারি সেজন্য মালিকপক্ষ দালাল তৈরি করে রাখে। শ্রমিকদের বিভক্ত করে রাখে। এগুলো বন্ধ করতে হবে। আর আমরা বলতে চাই শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন তাদের দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো- ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা; বিড়ি শিল্পসহ সব শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা ইত্যাদি।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনে (টাফ) পক্ষ থেকে দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো- মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী, শিল্প কৃষি বিরোধী, জাতীয় নিরাপত্তা বিরোধী অসম অধীনতামূলক পারস্পরিক বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করা ইত্যাদি।

এছাড়া ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটোটেম্পু, অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়- সড়ক পরিবহন শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন করার দাবি, ন্যূনতম মজুরি ৩৫ হাজার টাকা নির্ধারণ করার দাবি। এছাড়া বিভিন্ন দাবি নিয়ে সমাবেশ ও র‍্যালির আয়োজন করে কর্মজীবী নারী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশ, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ইত্যাদি।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts