• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
পাইলটিং স্কিম চালুর মাধ্যমে রোগীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে – স্বাস্থ্য মন্ত্রী ফতুল্লায় সন্ত্রাস বিরোধী আইনে আ’লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ নারায়ণগঞ্জে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করে যা বললেন শিক্ষামন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে ৩ জনের মৃত্যু এখন সরকারি সুবিধা পেতে ঘুষ লাগে না, পৌঁছে যাবে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা” — স্বাস্থ্যমন্ত্রী ইসলামী ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিম শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: সাখাওয়াত হোসেন  ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়? জেনে নিন

মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না: সারজিস

Reporter Name / ৩৩৩ Time View
Update : শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন


মামলা দিয়ে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, আমার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। এসব মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতাদের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিএনপি নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করে। আমরা বিশ্বাস করতে চাই, তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না।

এনসিপির এ নেতা আরও বলেন, আগে এ্যানি ভাইয়েরা (বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির প্রতি ইঙ্গিত করে) কারাগার থেকে বুক ফুলিয়ে কোর্টে হাজিরা দিতে আসতেন। আমরা তাদের সাহস দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। আজ আমি যদি বিএনপির কোনো নেতার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সত্য কথা বলি, আমার নামে ১০ কোটি টাকার মামলা করা হয়। আমরা স্তব্ধ থাকবো না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা এনসিপি—আমরা ছাড় দেবো না।

তিনি বলেন, ডিবি অফিসে রুহুল কবীর রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও অন্য সাহসী নেতাদের সঙ্গে ছোট্ট একটি গারদে থাকার স্মৃতি আজও জীবন্ত। সেই দিনগুলোতে আমরা অনেক বেশি সাহস নিয়ে ফিরতাম।

তিনি বলেন, আজ তানভীর সিরাজ, ফজলুর রহমানের মতো নেতাদের বক্তব্য আমাদের হতাশ করেছে। সত্যিকার অর্থে যদি আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে বিএনপির সেন্ট্রাল অফিস থেকে এসব নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts