• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মানুষেরা রাস্তায় নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য : মামুন মাহমুদ

Reporter Name / ১১২ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, নারায়ণগঞ্জ শহরের রাস্তা জনগণের, কোনোভাবেই তা হকারদের দখলে থাকতে পারে না। যারা হকার পুনর্বাসনের নামে আবার ফুটপাত দখলের সুযোগ তৈরি করবে, তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের জনগণ ঐক্যবদ্ধ থাকবে।

সোমবার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত করতে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, স্কুলগামী শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে—এটাই নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা। প্রশাসনকে এই উদ্যোগ স্থায়ীভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসনকে কঠোরভাবে এটি ধরে রাখতে হবে, যাতে ভবিষ্যতে আর দখলদারিত্ব ফিরে না আসে।

প্রশাসন ও সিটি কর্পোরেশনের ফুটপাত উচ্ছেদ উদ্যোগের সঙ্গে একমত এবং একাত্মতা ঘোষণা করে তিনি বলেন,আমরা হকার মুক্ত করি নাই, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। নারায়ণগঞ্জের মানুষের রাস্তায় নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

 

বেলা ৩টায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয়ে এ অভিযান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তি রফিউর রাব্বি, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদ প্রমুখ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category