• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

“মানহীন পোলট্রি ফিড ও ফিস ফিড পণ্য উৎপাদন ও বিক্রি করার অপরাধে আর আর পি ফিড মিল (ইউনিট-৩), বেলাবো, নরসিংদীকে বিএসটিআই কতৃর্ক মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা”

Reporter Name / ২০১ Time View
Update : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

[ad_1]

বুধবার (১৫ এপ্রিল) বেলাব উপজেলা প্রশাসন এবং বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্টে আর আর পি এগ্রো ফার্মস (ইউনিট-৩) প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে গুনগত মান পরীক্ষণ ব্যতীত পোলট্রি ফিড ও ফিস ফিড পণ্য উৎপাদন ও বিক্রি করায় “বিএসটিআই আইন ২০১৮” এর সংশ্লিষ্ট ধারা লংঘনের দায়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আজিজ সারতাজ জায়েদ মহোদয়ের নিকট মামলা দায়ের করা হয়। প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধি জনাব আব্দুল রহমান সাদ্দাম দোষ স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে ৩০,০০০.০০ (ত্রিশ হাজার টাকা মাত্র) টাকা জরিমানা করে তা আদায় করা হয় এবং অতি দ্রুততম সময়ের মধ্যে বিএসটিআই হতে গুনগত মান পরীক্ষণ পূর্বক পোলট্রি ফিড ও ফিস ফিড পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহনের বিষয়ে অঙ্গীকার নেওয়া হয়।

পাশাপাশি মেসার্স এল.এন ভূইয়া ফিলিং স্টেশন, বারৌচা প্রতিষ্ঠানের ডিস্পেনসিং ইউনিটসমূহ পরীক্ষা করে প্রতি ১০ লি: এ ৫০০ মি:লি: কম পাওয়ায় “ওজন ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০.০০(দশ হাজার টাকা) জরিমানা আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, নরসিংদী অফিসের কর্মকর্তা জনাব এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মিলন হোসেন, পরিদর্শক (মেট্রোলজি)। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসটিআই নরসিংদী অফিসের কর্মকর্তা জনাব মো: কামরুল পলাশ, সহকারী পরিচালক (মেট্রোলজি)। ভোক্তা স্বার্থে বিএসটিআই এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category