• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

মানবিক পুলিশ অফিসার হিসেবে উদাহরণ স্থাপন করলেন রামপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদী থানাধীন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  শফিকুল ইসলাম  জনগণের আস্থার প্রতীক ও মানবিকতার অনন্য উদাহরণ হিসেবে পরিচিত। ২০২৫ সালের ২১ এপ্রিল রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদানের পর থেকে তিনি এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে জুয়া, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হয়েছে। প্রতিটি ঘটনায় তিনি নিজেই সরাসরি তদারকি করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। মাদকের বিরুদ্ধে তার ঘোষিত ‘জিরো টলারেন্স নীতি’ অনুযায়ী ইতোমধ্যে বহু সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অপরাধের সঙ্গে আপোষ না করে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া, এবং এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো—এসব তার মানবিকতার পরিচায়ক। নিজের কষ্টার্জিত বেতন থেকেও অসহায় ও দুস্থদের সহায়তায় তিনি নিয়মিত অবদান রাখেন।

তার সততা, নিষ্ঠা ও আন্তরিকতা জনসাধারণের হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছে। স্থানীয়রা মনে করেন, অফিসার ইনচার্জ  শফিকুল ইসলামের মতো সত্যান্বেষী ও মানবিক পুলিশ অফিসার সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণের প্রকৃত উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category