• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

মাধবদীর সোনার বাংলা সমবায় মার্কেটে অগ্নিকাণ্ড ৬ দোকান ভষ্মীভূত

Reporter Name / ৪৭৬ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

[ad_1]

বাণী রিপোর্ট : নরসিংদী সদর উপজেলার মাধবদী সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে জুতা, ইলেক্ট্রনিক, মুদিসহ ৬টি দোকানের মালামাল ভষ্মীভূত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘন্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় সম্পূর্ণ  মার্কেট আগুনে পুড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার (০৬ আগস্ট) সকাল ৭টার দিকে মাধবদী বাজারের সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে স্থানীয়ারা আগুন নেভানোর চেষ্টা চালায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদী ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, সকাল ৭:২০ মিনিটে খবর পেয়ে মাধবদী ও নরসিংদীর ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে। এর মধ্যে মাত্র তিনটি ইউনিট এক ঘন্টা কাজ করেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মার্কেটে শত শত দোকান থাকলেও অল্পেই রক্ষা পায় বাজারের ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category