• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, নদীতে ভাসছিলো মরদেহ

Reporter Name / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

[ad_1]

জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামীম মিয়া (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া ওই গ্রামের হাজী মোহাম্মদ আলীর ছেলে এবং এক কন্যা সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোর ৫টার দিকে শামীম মিয়া নদীতে শিবজাল নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। আশেপাশে থাকা অন্য জেলেরা নদীতে একটি জাল একা ভাসতে দেখে সন্দেহবশত কাছে গিয়ে শামীমকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে তাঁর মরদেহ উদ্ধার করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সকালে হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category