• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

মনোহরদী উপজেলা প্রেসক্লাবের জরুরি সভায় সভাপতি বহিষ্কার, কমিটি বিলুপ্ত ঘোষণা।

Reporter Name / ২৩৪ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

মনোহরদী উপজেলা প্রেসক্লাবের জরুরি সভায় সভাপতি বহিষ্কার, কমিটি বিলুপ্ত ঘোষণা

বিশেষ  প্রতিনিধি  :নরসিংদী।

মনোহরদী (নরসিংদী), ০৭ নভেম্বর ২০২৫ (শুক্রবার):
মনোহরদী উপজেলা প্রেসক্লাবের এক জরুরি সভা আজ সকাল ১০টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ক্লাবের সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় সিদ্ধান্ত হয় যে, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল এর অনৈতিক কর্মকাণ্ডের কারণে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তাকে মনোহরদী উপজেলা প্রেসক্লাব থেকে বহিষ্কার এবং তার সভাপতির পদ বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

এছাড়া অদ্য ০৭ নভেম্বর ২০২৫ তারিখ হতে পূর্ববর্তী সকল কার্যনির্বাহী কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। সভায় জানানো হয়, পরবর্তীতে প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নামে বা পদবী ব্যবহার করতে পারবেন না।

সভায় উপস্থিত ছিলেন মোঃ কামাল উদ্দিন বাদল, মোঃ মোবারক  হোসেন নাদিম, মো :  তাজুল ইসলাম বাদল,  মোঃ এমরুল ইসলাম, রুবেল, জাকির হোসেন, সেলিম রেজা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category