• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মনোহরদীর বেলাবতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৪০৬ Time View
Update : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

মনোহরদীর বেলাবতে নিখোঁজের একদিন পর কাঞ্চন মিয়া (৬০) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ কারিগরি বি.এম কলেজ সংলগ্ন সড়কের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত অটোরিকশা চালক কাঞ্চন মিয়া মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমাড়া গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে।

 

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহতের স্বজনদের বরাতে ওসি জানান,সকালে সড়কের পাশের একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের স্বজনরা থানায় গিয়ে মরদেহটি ব্যাটারিচালিত অটোরিকশা চালক কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেননি কাঞ্চন মিয়া। তাঁর নিখোজের পর আজ এলাকায় মাইকিং করে মনোহরদী থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনরা। এরই মধ্যে বেলাব থানা এলাকার ধানক্ষেতে তার মরদেহের খোঁজ পাওয়া গেলেও তার অটোরিকশাটির খোঁজ পাওয়া যায়নি। হত্যা শেষে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারনা পুলিশ ও স্বজনদের।

বেলাব থানার অফিসার ইনচার্জ মো.মাহবুবুর রহমান

জানান,এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ ও ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category