• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বোচাগঞ্জে জমি নিয়ে বিরোধ পাল্টাপাল্টি অভিযোগ – IPCSBDPress আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকার ঢাকায় বৈশাখী শোভাযাত্রা ও মেলার আয়োজন করতে যাচ্ছে এনসিপি নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা জল্লারপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনে ডাকাতি, আটক ১৩ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়, সুরে সুরে শেষ শ্রদ্ধা আশা ভোঁসলেকে সীতাকুণ্ডে পাহাড় কেটে ডিপো নির্মাণের অভিযোগ, জরিমানা ও কারাদণ্ড ফতুল্লায় কৃষক দল নেতার অফিসে সৈনিক লীগ নেতার ছেলের ভাঙচুর সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক এক

মনোহরদীর খিদিরপুরে প্রবাসীদের উদ্যোগে কম্বল বিতরণ।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ২৪৭ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

মনোহরদীর খিদিরপুরে প্রবাসীদের উদ্যোগে কম্বলবিতরণ।
মোঃ হিমেল মিয়া
উপজেলা প্রতিনিধি মনোহরদী।

নরসিংদীর মনোহরদীতে প্রবাসীদের অর্থায়নে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার(১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খিদিরপুর ইউনিয়নের অন্তর্গত ডোমনমারা গ্রামের প্রবাসীদের অর্থায়নে পরিচালিত ডোমনমারা জাতীয়তাবাদী প্রবাসী সংঘ কর্তৃক অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংগঠনটির প্রধান উপদেষ্টা সামসুল ইসলাম (মুসলিম)গণমাধ্যমকে জানান,সংগঠনটির মূল উদ্দেশ্য হলো সমৃদ্ধ ও সমাজ বিনির্মানে যুব সমাজকে মাদক,সন্ত্রাস,দুর্নীতি,নিরক্ষরতা দূর করা,আর্থসামাজিক উন্নয়নে গরীব-দুঃখীদের পাশে থাকা।তিনি আরো জানান,ইতি পূর্বেও এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে আসছি এবং ভবিষ্যতেও মনোহরদী-বেলাব আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের নেতৃত্বে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবো। ইনশাআল্লাহ্

সংগঠনের প্রধান উপদেষ্টা সামসুল ইসলাম(মুসলিম)এর সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান হাবীব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাষ্টার,মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মাও.বাকিউল ইসলাম বাকি,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,দরগাহ্ বাজার পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দোলন প্রমূখ।

এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ,সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Most Viewed Posts